
এম আই হোসেন পোরশাঃ নওগাঁর পোরশা উপজেলার ১ নং নিতপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা। নিতপুর ইউপি চেয়ারম্যান মো.এনামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা থানা অফিসার ইনচার্জ জহিরুল হক সহ সাবেক ইউপি’চেয়ামম্যান আব্দুল কালাম শাহ্
উন্মুক্ত বাজেট পেশ করেন ইউপি সচিব মুনিরুজ্জামান। ২০২২-২৩ অর্থবছরে বাজেটে আয় ধরা হয়েছে ৪কোটি ৮৯ লাখ ৫৫হাজার ২৫৪ টাকা এবং ব্যায় ধরা হয়েছে ৪কোটি ৮৮ লাখ ৯২ হাজার ৫৫৪ টাকা। বাজেট অনুষ্ঠানে মোবারক হোসেন প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মওদুদ আহমদ, উদ্যোক্তা সোহেল সহ ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, সাংবাদিক, শিক্ষক,রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন