প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৩:২২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৭, ২০২২, ৪:০৬ পূর্বাহ্ণ
চিংড়ি মাছে জেলি পুশ ও নকল আইসক্রিম তৈরী করায় জরিমানা

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ শহরের বড় বাজারে নকল আইসক্রিম তৈরির দায়ে ৫০ হাজার ও চিংড়ি মাছে জেলি পুশ করার দায়ে দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সেই সাথে নকল আইসক্রিম তৈরীর দায়ে কারখানাটি সিলগালা করে দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৬ মে) দুপুরে শহরের বড় বাজারে এই অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা শাখার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।
মাহমুদ হাসান রনি জানান, শহরের বড় বাজারে শাহজালাল নামে একটি কারখানায় নকল আইসক্রিম তৈরি করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় কারখানাটি সিলগালা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই বাজারে চিংড়ি মাছে জেলি দেওয়ায় তুষার নামে এক মাছ ব্যবসায়ীকে ৩ হাজার এবং প্রতিশ্রুতি পণ্য ও সেবা না দেওয়ায় দীপক স্টোরের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.