
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে ফেনসিডিলসহ এক ইউপি সদস্য সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা। আটকৃতরা হলেন, রাজু আহম্মেদ (২৬) কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও চালা গ্রামের করিম সরকারের ছেলে এবং বগুড়া জেলার জাহানাবাদ এলাকার আবু তাহেরের ছেলে রুবেল মিয়া (৩৫)।
সোমবার (১৬ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১২ স্পেশাল কোম্পানীর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার চালা শাহবাজপুর এলাকায় মাদকদ্রব্য ফেন্সিডিল হেফাজতে রেখে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় ওই এলাকার রাজুর বসতবাড়ীর ভিতর আঙ্গিনায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী রাজু ও রুবেলকে ১৯৪ বোতল ফেন্সিডিল ও মোবাইলসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কামারখন্দ থানায় সোপর্দ করা হয়েছে। এবিষয়ে কামারখন্দ থানায় মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার