
এস কে মিন্টু,মির্জাগঞ্জ,পটুয়াখালী: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ঝাটিবুনিয়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা,উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক সহ-সভাপতি,প্রাক্তন শিক্ষক মো.খবির উদ্দিন হাওলাদার আর নেই।রবিবার ( ১৫ মে) সকাল ১০ ঘটিকার সময় নিজ বাড়ীতে তিনি ইন্তেকাল করেন,ইন্না-লিল্লাহি……রাজিউন। যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। মরহুমের জানাজা নামাজ একই দিন বিকাল সাড়ে ৫ ঘটিকায় মরহুমের বাড়ীর সামনে বরগুনা-বাকেরগঞ্জ মহা সড়কের পার্শ্বের মাঠে অনুষ্ঠিত হয়। এসময় মির্জাগঞ্জ থানা পুলিশের একদল চৌকস সদস্য গার্ড অফ অনার প্রদান করেন। জানাজা নামাজে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজি আলমগীর,পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মির্জাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মো.আবু বকর সিদ্দিকী,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ মল্লিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,বীর মুক্তিযোদ্ধা ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। মরহুম খবির উদ্দিন হাওলাদার একাধিকবার স্ট্রোক করে অসুস্থ অবস্থায় প্রায় ১৫ বছরের অধিক সময় শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। স্ত্রী,এক পুত্র,এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ