প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৫:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২২, ২:৩৪ অপরাহ্ণ
জামালপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ শুভ উদ্বোধন

রবিউল হাসান লায়ন: "শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০২২ এর শুভ উদ্বোধন হয়েছে। রবিবার শহরের সিংহজানী খাদ্য গুদামে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে বোরো সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন সদর আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ফারুক আহাম্মেদ চৌধুরী, পৌর মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক শফি আফজালুর আলম,মিল মালিক সমিতির সভাপতি আওলাদ হোসেন খসরু, সাধারণ সম্পাদক একেএম শফিকুল ইসলাম জুলহাস প্রমুখ। সঞ্চালনা করেন সিংহজানী এলএসডি'র সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা উত্তম কুমার দাস।
জানা যায়, সদর উপজেলায় এ বছর প্রতি কেজি ২৭ টাকা দরে ৪৮৪৭ মে.টন ধান ও প্রতি কেজি ৪০ টাকা দরে ১৬৪৪২ মে.টন চাল সংগ্রহ করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.