
অসুস্থ্য ভিক্ষুককে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে।বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থ্য ভিক্ষুক শুকুর আলী (৬০) বগুড়া জেলা সদরের চক সূত্রাপুর গ্রামের বাসিন্দা। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বগুড়া থেকে ঢাকাগামী একটি বাসের স্টাফরা ওই ভিক্ষুককে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় রাস্তায় পাশে ফেলে রেখে চলে যায়। বাসটি চলে যাওয়ার পরই বিষয়টি সকলের নজরে আসে।
এরপর সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে কর্মরত এএসআই হাফিজুর রহমান, স্বেচ্ছাসেবী স্থানীয় আবিদুর রহমান মুন্না, হাবিল ও জুবায়েরসহ কয়েকজন তাকে উদ্ধারের পর পরণের লুঙ্গি পড়িয়ে এবং হালকা খাবার খাওয়ানোর পর হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে জানতে চাওয়া হলে অসুস্থ্য শুকুর আলী বলেন, শুক্রবার সন্ধ্যার পর বগুড়া থেকে ঢাকাগামী বনলতা এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাসে ভিক্ষা করছিলেন তিনি। বাসটি বগুড়া শহর থেকে কিছুদুর আসার পরই বাসের ভিতরে থাকা কয়েকজন ব্যক্তি তাকে কিছু খাবার খেতে দেন। সেগুলো খাওয়ার পর জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এরপরের ঘটনা তার মনে নাই। জ্ঞান ফিরে দেখেন বিবস্ত্র অবস্থায় তিনি রাস্তার পাশে পড়ে রয়েছেন। ঝুলিতে থাকা ভিক্ষার ৬ শত টাকাও নেই।
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ রাতে জানান, নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাকে অজ্ঞান করা হয়েছিল। বর্তমানে তিনি শংকামুক্ত। হাসপাতালে ভর্তি রেখে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত