প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২২, ৩:৪২ অপরাহ্ণ
জামালপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

রবিউল হাসান লায়ন: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ সারা দেশে বিএনপি ও বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জামালপুর জেলা বিএনপি।
শনিবার সকালে শহরের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী।
জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক রহুল আমিন মিলন প্রমুখ।
এসময় বক্তারা আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ডের এবং বিএনপির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে বিএনপির নেতাকর্মীদের রাজনৈতিক কর্মকান্ড হতে দূরে রাখার হীন চক্রান্তের জোর প্রতিবাদ জানান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.