
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে ভাড়ায় চালিত মোটর সাইকেল দুর্ঘটনায় পড়ে চালকসহ দুই জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শুক্রবার (১৩ই মে) ভোররাত ৪টার দিকে শেরপুর উপজেলার সীমাবাড়ী-রাণীরহাট আঞ্চলিক সড়কের জামনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোটর সাইকেল চালক উপজেলার সুঘাট ইউনিয়নের মধ্যভাগ গ্রামের শরত আলীর ছেলে বেলাল হোসেন (৫২) ও ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত নওশের আলীর ছেলে ফজর আলী খাজা (৪২)।
স্থানীয়রা জানান, কোচচালক ফজর আলী রাতে চান্দাইকোনা এসে বাড়ি ফেরার জন্য মোটর সাইকেল ভাড়া করেন। পরে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে জামনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন এসময় দ্রুতগামী অজ্ঞাত পরিবহনের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুর ইসলাম জানান, দুর্ঘটনায় নিহতদের লাশ তাদের স্বজনেরা নিয়ে গেছে। অজ্ঞাত পরিবহনকে সনাক্ত করা সম্ভব হয়নি।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান