প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:০০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২২, ৬:২০ অপরাহ্ণ
দাগনভূঞা প্রবাসি ফাউন্ডেশনের উদোগে অনুদান ও সেলাই মেশিন হস্তান্তর

দাগনভূঞা উপজেলা প্রতিনিধিঃ একতা, সততা ও মানবতা"এ স্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সকালে দাগনভূঞা প্রবাসি ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রবাসি ফাউন্ডেশনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন রিংকুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাগনভূঞা পৌর মেয়র ওমর ফারুক খাঁন, প্যানেল মেয়র নুরুল হুদা সেলিম, কাউন্সিলর একরামুল হক, ফাউন্ডেশনের উপদেষ্টা পারভেজ মনোয়ার, জসিম হাজারী, উদ্যোক্তা ও যুগ্ম-আহ্বায়ক মো. শাহজাহান, যুগ্ম-আহ্বায়ক ফজলুল হক রুবেল, জামাল রনি, মোশারফ শামীম প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম। এতে আরোও উপস্থিত ছিলেন শহীদ আফ্রদী, আহ্বায়ক কমিটির সদস্য আবু তাহের বিটু, রাসেল চৌধুরী, কুয়েত কমিটির পৃষ্টপোষক সাইফুল আলম, যুগ্ম-আহ্বায়ক জামাল ভূঁইয়া, মুক্তিযোদ্ধা সিরাজ উল্যাহ, এম এ করিম সেন্টু, ইকবাল পাটোয়ারিসহ প্রবাসি সংগঠনের সদস্য ও পরিবারবর্গ। উল্লেখ্য, অসহায় প্রবাসি এক পরিবারকে নগদ ৩ লাখ ৩৩ হাজার ৩২২ টাকা আর্থিক অনুদান ও বিভিন্ন অসহায়, দুঃস্থ ও গরীব ৫০ টি পরিবারের মাঝে ৫০টি সেলাই মেশিন বিতরণ করেন অতিথিবৃন্দ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.