
মোঃআবদুল মুনাফ পিন্টু: ইসলামিক ফাউন্ডেশন ও ওআইসি ইয়ুথ ক্যাপিটাল কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তাতরস্থানের রাজধানী কাজানে (রাশিয়া) যাচ্ছেন ফেনী জেলার সোনাগাজী উপজেলার দক্ষিণ চরমজলিশপুর গ্রামের হাবিলদার বাড়ীর নুর মোহাম্মদের ছেলে হাফেজ নুরুদ্দিন জায়েদ। আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। হাফেজ নুরুদ্দিন জায়েদ মুকাদ্দামাতুল কুরআন হিফজ মাদরাসার ছাত্র।
তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। যেন সারা পৃথিবীর মধ্যে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের পতাকাকে তুলে ধরতে পারেন। মুকাদ্দামাতুল কুরআন মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহের গুলজারি বলেন, ইতোপূর্বে আমরা একাধিকবার আন্তর্জাতিক অঙ্গনে কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছি সেই ধারাবাহিকতায় এবারো নুরুদ্দিন যাচ্ছেন কাজানে। আল্লাহ রাব্বুল আলামীন যেন সফলতার মুখ দেখিয়ে বাংলাদেশে নিয়ে আসেন।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার