প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৭:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২২, ৫:৪৮ অপরাহ্ণ
নাটোর সদর হাসপাতালে ভারত সরকারের দেওয়া আইসিইউ অ্যাম্বুলেন্স হস্তান্তর

মোস্তাফিজুর,স্টাফ রির্পোটার: ভারত সরকারের দেওয়া উপহারের আইসিইউ অ্যাম্বুলেন্স নাটোর সদর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার বেলা ১২ টার দিকে জেলা সিভিল সার্জন ডাঃ রোজি আরা খাতুনের কাছে আইসিইউ অ্যাম্বুলেন্স এর চাবি হস্তান্তর করেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এসময় নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ পরিতোষ কুমার রায় সহ কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন। পরে সদর হাসপাতালের হলরুমে জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় নাটোর হাসপাতালের চিকিৎসক সংকট সহ নানা বিষয় নিয়ে আলোচনা অন্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.