হোম » সারাদেশ » বগুড়ার শেরপুরে নববধুর ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ার শেরপুরে নববধুর ঝুলন্ত লাশ উদ্ধার

এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ  বগুড়ার শেরপুর নববধূর তানিয়া আক্তারের (১৮) নামে এক ব্যক্তি ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।  নিহত ব্যক্তির হলেন  উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামের রবিউল ইসলামের স্ত্রী তানিয়া আক্তার । মঙ্গলবার (১০ই মে) অনুমান দুপুর ৩ টার সময়  বিরোইল পশ্চিমপাড়া কাটারপোল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়  নিহতের স্বামী রবিউল ইসলাম  গত ৩দিন আগে কর্মের সন্ধানে ঢাকা গিয়েছে। ঘটনার আগে শ্বশুর-শাশুরিকে নিয়ে সকালে খাবার শেষে শ্বশুর ফসলের জমিতে কাজ করতে যায় এবং শাশুড়ি শাহারবানু ছাগল চড়াতে যায়।
দুপুর  সাড়ে ১২টার দিকে বৃষ্টির সময় ছাগল নিয়ে তাহার শাশুড়ী বাড়িতে আসে। এসময় ছেলের বউকে দেখতে না পেয়ে ডাকাডাকি করে শাশুড়ি। কোথাও সারা না পেয়ে ঘরের দরজা বন্ধ দেখে ধাক্কা দিলে ঘরের  তীরের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। গৃহবধূর ঝুলন্ত লাশ দেখে চিৎকার করে তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে নববধূ তানিয়া আক্তার এর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় গ্রামবাসী । এ বিষয়ে মির্জাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের  ইউপি সদস্য মোঃ জাবেদ আলী সরকার জানান, নিহত তানিয়ার শ্বশুর ফজলার রহমান আমাকে ফোন দিয়ে তার তার পুত্রবধু আত্মহত্যা করেছে বলে জানায়।
নিহত তানিয়ার শশুর ফজলার রহমান জানান, সকালবেলা আমরা খাওয়া-দাওয়া করে আমি বাহিরে কাজে গিয়েছি। দুপুরে আমার স্ত্রী জানায় আমাদের পুত্রবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ বিষয়ে শেরপুর থানার উপ পরিদর্শক  এসআই মোঃ  হাসান আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!