
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মহাস্থান হাটে সরকার অনুমোদিত টোল রেটের তালিকা টাঙ্গালো স্থানীয় প্রশাসন। মঙ্গলবার বেলা ১১ টায় হাটের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এ তালিকা টাঙ্গানো হয়। টোল আদায়ের এ তালিকা টাঙ্গানোর পর হাটের ক্রেতা বিক্রতাদের উদ্দেশ্যে সচেতনামুলক বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সহকারী কমিশনার (ভূমি) আজহার আলী, রায়নগর ইউপি চেয়ারম্যান ও হাট ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম শফি, ইউপি সদস্য আলমগীর হোসেন লালু, বেলাল হোসেন মন্ডল, স্থানীয় ব্যবসায়ীদের সিরাজুল ইসলাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবু রায়হান, ফারুক হোসেন, মহসিন আলী, সমাজ সেবক মোশারফ হোসেনসহ হাটের শতশত ক্রেতা বিক্রেতাগণ। বক্তারা জনস্বার্থে সরকারি রেট অনুযায়ী টোল আদায়ের জন্য হাট ইজারাদার কর্তৃপক্ষকে আহবান জানান। সেইসাথে সরকারি রেটে টোল প্রদানের ক্ষেত্রে হাটের ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতাদেরকে সচেতন থাকার জন্য আহবান জানানো হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল