
মোঃরিমন চৌধুরী, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে রমিজ আলম যোগদান করেছেন। সোমবার ( ৯ মে) বেলা আড়াইটার দিকে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের কাছে তিনি দায়িত্ব বুঝে নেন। ইউএনও রমিজ আলম এর আগে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল ওয়াহাব মিঞা সাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জনস্বার্থে জারীকৃত আদেশ পত্রে রমিজ আলমকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়।
বিদায়ী ইউএনও শাহিনা শবনম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি হওয়ায় তারই স্থলাভিষিক্ত হলেন রমিজ আলম। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ নতুন ইউএনওকে ফুল দিয়ে বরন করে নেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল