প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১১:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২২, ১:০২ অপরাহ্ণ
লালমনিরহাটে মোতাহার হোসেন এমপির উদ্যেগে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপির উদ্যেগে যুব নারীদের মাঝে সেলাই মেশিন ও পঙ্গু লোকজনের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মে) লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অর্ধ শতাধিক সুবিধাভোগীদের মাঝে এ সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করা হয়।
হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপির পক্ষে এসব সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.