
হুমায়ুন কবির সুমন. সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে সলঙ্গায় বাস চাপায় মেহজাবিন নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রবিবার সকালে দিকে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকার হানিফ হোটেলের সামনে এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রী মেহজাবিন তালুকদার শ্রেয়সী (১৪) তাড়াশ উপজেলার দোবিলা গ্রামের মহাসিন তালুকদারের মেয়ে ও সিরাজগঞ্জ সরকারি সালেহা ইসহাক স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী।
নিহতের চাচাত ভাই মোঃ হাসিনুর রহমান বলেন, রবিবার সকালে তাড়াশ থেকে তার চাচা মহাসিন তালুকদার ছেলে ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলযোগে সিরাজগঞ্জ শহরে যাচ্ছিলেন। সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকার হানিফ হোটেলের সামনে পৌঁছালে পিছন থেকে একটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে শ্রেয়সী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গেলে তার মাথার উপর দিয়ে হানিফ গাড়ির একটি চাকা চলে যায়। এতে সে ঘটনাস্থলে মারা যায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লুৎফর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান