প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২২, ১০:৪০ অপরাহ্ণ
চাটখিলে দেবরদের অত্যাচারে বিধবা নারী ৩ কণ্যাসহ বসত বাড়ি হারা, পরিবারের সংবাদ সম্মেলন

চাটখিল প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিলে দুই সন্ত্রাসী দেবরের অত্যাচারে স্বামীর ভিটা ছেড়ে এক বিধবা নারী তার ৩ কন্যাকে নিয়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ওই নারী রেহানা আক্তার রোববার ৮মে দুপুরে চাটখিল বাজারস্থ আজিজ সুপার মার্কেটের ৫ম তলায় তাদের ভাড়া বাসায় সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, তার স্বামী কামাল হোসেন। তার বাড়ি চাটখিল পৌরসভার ছয়ানী টবগা গ্রামে। ২০১৭ সালের ৭ ডিসেম্বর তার স্বামী মারা যান। তার পর থেকেই তিনি শ্বশুর বাড়ীর নির্যাতনের শিকার হয়ে আসছেন। মৃত্যু কালে তার স্বামী তিনটি কন্যা সন্তান রেখে যান। তাদের কোন ছেলে সন্তান না থাকায় আমার দেবর কবির হোসেন মনীর(৫৫) ও নজরুল ইসলাম রিপন(৪৫) তাদের সম্পত্তি জোরপূর্বক দখলের পায়তারা করে। কিন্তু তার স্বামী মৃত্যুর পূর্বেই তার সকল সম্পত্তি স্ত্রী রেহানা আক্তারের নামে রেজিস্টারী করে দিয়ে যান।
আর এই ঘটনায় তারা ক্ষিপ্ত হয়ে অতার উপর নানা রকম অত্যাচার করতে থাকে। তাদের অত্যাচার সহ্য করতে না পেরে তিনি তার সন্তানদের নিয়ে দীর্ঘ দিন থেকে বাসা ভাড়া নিয়ে চাটখিল শহরে বসবাস করি। কিন্তু স্বামীর বাড়ীতে বসবাসের উদ্দেশ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গের নিকট ন্যায় বিচার চেয়ে আসছেন তিনি। তাদের পরামর্শে বাড়ীতে গেলে আমার দেবররা তাকে এবং তার কন্যাদের কযেক দফা মারধর করে। এমনকি মেয়েদের পিছে বখাটে ছেলেদের লেলিয়ে দেয়। তারা বিভিন্ন খারাপ প্রস্তাব দেয় ফলে মেয়েদের স্কুল কলেজে যাওয়া বন্ধ হয়ে যায়।
সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, স্বামীর পরিবারের লোকদের এমন অত্যাচারে তিনি আরও ভেঙ্গে পড়েন। এমন অবস্থায় তিনি স্বামীর দেওয়া সম্পত্তি বিক্রি করে নিরাপদ কোথাও বসবাস করার সিদ্ধান্ত নেন। মেয়েদের সাথে পরার্মশ করে জমি বিক্রি করে দেন। কিন্তু তাদের অত্যাচারের কারণে সেই জমি যারা কিনেছে তাদের বুঝিয়ে দিতেও পারছেন না। গত মার্চ মাসে তিনি ছোট মেয়েকে নিয়ে বাড়িতে গেলে তার দেবর সন্ত্রাসী মনীর তার লোকজন নিয়ে দীর্ঘ ১মাস ১০ দিন তাদেরকে গৃহবন্দি করে রাখে। এই দীর্ঘ সময়ে তিনি ও তার ছোট মেয়ে মুক্তা ঘরের মধ্যেই টয়লেট, গোসল করতে বাধ্য হয়। পরে ঈদের দিন কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন মা মেয়ে।
তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের নিকট তাদের উপর এহেন জুলুমের ন্যায় বিচার দাবি করেন ও স্বামীর দেওয়া সম্পত্তিতে পূর্ন অধিকার চান। সংবাদ সম্মেলনে তিনি ছাড়াও তার দুই কন্যা সুমাইয়া আক্তার ও মুক্তা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.