
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদরের বাঘোপাড়ায় জাতীয় সেবা ৯৯৯ এ কল দিয়ে চাঁদাবাজদের কবল থেকে রক্ষা পেল মা ও ছেলে। ৪জনের নামে থানায় মামলা দায়ের। চাঁদাবাজ সাইফুল গ্রেফতার। স্ট্যাম ও চেক বই উদ্ধার। মামলা ও স্থানীয় সুত্রে জানাগেছে, বগুড়া সদরের গোকুল ইউনিয়নের গোকুল দক্ষিন পাড়া গ্রামের শাহ জামালের পুত্র আবু সাঈদ (৩২) স্থানীয় আশা এনজিওতে কর্মরত আছে। প্রায়ই পথে-ঘাটে ও বাড়িতে গিয়ে আবু সাঈদকে জানে মেরে ফেলার হুমকিদিয়ে চাঁদা দাবী করত, অভিয়োগে উল্লেখিত আসামী একই এলাকার আবেদ আলীর পুত্র সাইফুল ইমলাম (৪৮), শরিফুল ইসলাম (৩৫), উত্তর বাঘোপাড়া গ্রামের বাবুর পুত্র সেলিম (৩৮), মৃত ময়েন মাষ্টারের পুত্র আব্দুর রউফ (৪০)।
গত শুক্রবার বিকেলে আসামীগণ সাঈদের বাড়িতে গিয়ে ৩০হাজার টাকা চাঁদা দাবী করে এবং চাঁদার টাকা নাপেয়ে রাতে সাঈদ ও তার মা সাহিদা বেগমকে তুলে নিয়ে যায়। পরে বাঘোপাড়া উত্তর পাড়া জনৈক উজ্জলের অফিস ঘরে আটক রেখে ধারালো অস্ত্রের ভয় দেভিয়ে টাকা আনতে বলে। এসময় সাঈদের স্ত্রী মামলার বাদী রানু খাতুন জাতীয় সেবা ৯৯৯ নাম্বারে কল করলে সাথে সাথে বগুড়া সদর থানার এস আই বেদার উদ্দিন ঘটনা স্থলে উপস্থিত হয়ে মা ও ছেলেকে উদ্ধার করে। পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হওয়ার আগে আসামীগণ আবু সাঈদকে প্রাণনাশের ভয় দেখিয়ে এশত টাকা মুল্রের স্ট্যামে ও চেক বই এ স্বাক্ষর করে নেয়। পুলিশ সেগুলো উদ্ধার করেছে বলে জানাগেছে। এ্যব্যারে এস আই বেদার উদ্দিন জানান, অন্যান্য আসামীদের গ্রেফতারের ততপরতা চলছে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ