হোম » সারাদেশ » শরণখোলায় আবারও ধান ক্ষেত থেকে অজগর উদ্ধার 

শরণখোলায় আবারও ধান ক্ষেত থেকে অজগর উদ্ধার 

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা(বাগেরহাট)প্রতিনিধিঃ সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার দক্ষিণ তাফালবাড়ী গ্রামের ধান ক্ষেত থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে উদ্ধারকৃত অজগরটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। এনিয়ে গত এক সপ্তাহের লোকালয় থেকে দুটি অজগর উদ্ধার করা হলো ।সুন্দরবনের শরণখোলা রেঞ্জ এলাকায় কর্মরত ওয়াইল্ড লাইফ টীমের মাঠ কর্মকর্তা আলম হাওলাদার জানান, রবিবার সকালে খবর পেয়ে উপজেলার দক্ষিণ তাফালবাড়ী গ্রামের আসলাম আকনের ধান ক্ষেত থেকে ৬ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে।
এর আগে ২ মে দুপুরে উপজেলার সোনাতলা গ্রামের ছগির ঘরামীর মৎস্য খামার থেকে ১০ ফুট লম্বা অপর একটি অজগর উদ্ধার করা হয়েছিল। অজগরগুলো সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসে। বন বিভাগের সহায়তায় উদ্ধারকৃত দু’টি অজগর পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বনে অবমুক্ত করা হয়েছে বলে আলম হাওলাদার জানিয়েছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!