
খুলনা প্রতিনিধি: খুলনায় চাচা বাবুল ফকিরের হাতে হালিম ফকির (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৬ মে) রাতের দিকে হালিম ফকির গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বটিয়াঘাটা উপজেলার সুরখালি বাজার এলাকায় শুক্রবার সন্ধ্যায় মারধরের এ ঘটনা ঘটে।
বটিয়াঘাটা থানার তদন্ত পরিদর্শক মো. জায়েদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাস্তার পাশে ভ্যান গাড়ি রাখাকে কেন্দ্র করে চাচা ও ভাতিজার মধ্যে কথাকাটাকাটি হয়। পরে বাবুল ফকিরসহ তার পরিবারের সদস্যরা হালিম ফকিরকে লাঠিদিয়ে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান।
তিনি বলেন, এ ঘটনায় ইতোমধ্যে বাবুল ফকির, তার স্ত্রী আলেয়া বেগম এবং তার দুই জামাই ইকবাল হোসেন ও ওয়াহিদুরকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার