
দাগনভূঞা প্রতিনিধি: ৬ মে শুক্রবার সকালে দাগনভূঞা ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজাপুর ইউনিয়নের মধ্যম আব্দুল নবী গ্রামে অভিযান পরিচালনা করে ২০ বোতল ফেন্সিডিলসহ কাজী রহিম উল্যাহ বাবুল (৪৩) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার মধ্যম আব্দুল নবী গ্রামের কাজী বাড়ীর আব্দুল নবী’র ছেলে।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান ইমাম জানান, আসামীর বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান