প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২২, ৯:৪৪ অপরাহ্ণ
হাতীবান্ধায় প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে চোট, ক্ষত স্থানে ২৪টি সেলাই

আসাদ হোসেন রিফাতঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুর্ব শত্রতার জের ধরে সোমবার দুপুরে দইখাওয়া বাজারে জনসমুখে প্রকাশ্যে ধারালো অস্ত্র (ছোড়া) দিয়ে আ: ছালাম কে চোট দেওয়ার অভিযোগ উঠেছে রবিউল ইসলাম রবি (২৩) এর বিরুদ্ধে। ছালামের পিঠের ক্ষত স্থানে ২৪টি সেলাই দেওয়া হয়েছে। প্রাপ্ত অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার দইখাওয়া এলাকার আকবার আলীর ছেলে আ: ছালাম (৩৯) সোমাবার ১২টার দিকে দইখাওয়া বাজারে ইয়াদ আলী এর মসল্লার দোকানে মসল্লা কিনতে গেলে সেখানে আগে থেকে ওৎপেতে থাকা একই এলাকার মজিদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (রবি) পুর্ব শত্রতার জের ধরে জনসমুখে প্রকাশ্যে ধারালো অস্ত্র (ছোড়া) দিয়ে আ: ছালামের পিঠে চোট দেয়।
তখন ছালাম আহত হয়ে রক্তাত্ত অবস্থায় মাটিতে পরে গেলে স্থানীয়রা ছালাম কে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়। এবং এসময় উপস্থিত জনতা রবিউল ইসলাম রবি কে আটক করার চেষ্ট করলে, রবি অস্ত্রের ভয় দেখিয়ে পালিয়ে যায়। পরে আ: ছালাম বাদী হয়ে রবিউল ইসলাম (রবি) কে আসামী করে স্থানীয় থানায় একটি এজাহার দেন।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক বলেন, আ: ছালামকে ভর্তি করানো হয়েছে এবং তার পিঠের ডান পার্শ্বে ক্ষত স্থানে ২৪টি সেলাই দেওয়া হয়েছে। হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.