প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২২, ১২:২৫ পূর্বাহ্ণ
উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

এস কে মিন্টু,মির্জাগঞ্জ,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ মে) উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো.মনিরুল ইসলাম এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মির্জাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মো.আবু বকর সিদ্দিকী।
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলাম জোমাদ্দার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো.ইসলাম হোসেন মৃধা,সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন জুয়েল বেপারী,দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন খান,ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের যুগ্ম সাধারণ সম্পাদক মো.জাওহার ইকবাল খান,উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মো.আবদুল জলিল বাদল হাওলাদার,উপজেলা আওয়ামী লীগের সদস্য মো.মাসুদ রানা জালাল জোমাদ্দার,এ্যাড. মো.তারিকুল ইসলাম,উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো.নিজাম হাওলাদার,সাধারণ সম্পাদক মো.ফারুক খান,একাত্তর বাংলা টিভির প্রতিনিধি মো.কামরুজ্জামান বাঁধন।
আরো উপস্থিত ছিলেন,উপজেলা জাতীয় পার্টির নেতা মো.মজিদ হাওলাদার,মো.জাস্টিস মৃধা,দৈনিক বাংলাদেশের আলো'র প্রতিনিধি মো.আবুল কালাম আজাদ,দৈনিক মানবজমিন প্রতিনিধি মো.সোহাগ,ইউপি সদস্য মো.ইউসুফ খান,দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মো.সোহাগ জোমাদ্দার,মির্জাগঞ্জ প্রেসক্লাবের সদস্য মো.হিমেল হাওলাদার,উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। কোর্ট জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো.আফজাল হোসাইন সালেহি বরকাতুল্লাহ'র পরিচালনায় ইফতারপূর্বে বিশ্বের সকল মানব জাতির সুখ শান্তি কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.