
মোস্তাফিজুর: নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের কেশবপুর গ্রামে ঝুকিপূর্ণ রাস্তায় মাটি বাহি ট্রাক চলাচল করায় এলাকাবাসী রাস্তা বন্ধ করে রাখে। আজ শুক্রবার সকাল ৮ টায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নলডাঙা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নে পুকুর খনন করছে প্রভাবশালী রসিদ। পুকুরের মাটি বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। স্থানীয় মুদি দোকানি রবিউল ইসলাম বলেন, কেশবপুর গ্রামে দিন ও রাতে মাটি বাহি ট্রাক যাওয়া আসা করে এতে করে আমার দোকানের সকল মালামালে ধুলোর আস্তরণে ঢেকে যায়, ক্রেতা পন্য ক্রয় করতে চায় না, এতে করে লোকসানের মুখোমুখি হতে হচ্ছে।
এলাকাবাসী আরো জানায়, এই গ্রামের চেয়ারম্যান, মেম্বার এই বিষয় নিয়ে কোনো কথা বলে না। তাই আমরা আজ রাস্তা অবরোধ করেছি, কিন্তু মাটি ব্যবসায়ী প্রভাবশালী হওয়ায় সে আমাদের প্রাননাশের হুমকি দেয়, আমরা প্রানের ভয়ে রাস্তা ফাঁকা করে দেই, পুকুর খননের সঙ্গে সম্পৃক্ত সালাম’কে নারদ বার্তার বিশেষ প্রতিবেদক প্রশ্ন করলে তিনি চড়াও হয় এবং দেখে নেয়ার হুমকি দেয়। ঘটনাস্থলে রসিদ কে পুকুর খনন বিষয়ে প্রশ্ন করা হলে সে দলীয় ক্ষমতার কথা বলে। রশিদ এর আগের বছর একের অধিক পুকুর খনন করে বলে অভিযোগ রযেছে। এলাকাবাসীর দাবি বিষয়টি সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা