হোম » সারাদেশ » ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার 

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার 

ব্রাক্ষনবাড়িয়া প্রতিনিধি ঃ আখাউড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭ কেজি গাঁজাসহ ২ চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মাদক বিরোধী চলমান Stratagic (কৌশলগত) অপারেশনে সফলতা পেয়েছে আখাউড়া থানা পুলিশ।  জেলা পুলিশ সুপার মো: আনিসুর রহমানের নির্দেশে চলমান এই অভিযানে ২৭ এপ্রিল ২০২২ইং তারিখ ০৫.৪৫ ঘটিকার দিকে আখাউড়া থানার ০৪নং আখাউড়া উত্তর ইউপিস্থ রাজাপুর সাকিনে রেললাইনের পূর্ব পাশ হইতে ০৭ কেজি গাঁজা সহ ০২ (দুই) জনকে আটক করে আখাউড়া থানা পুলিশ।  আখাউড়া থানার এসআই (নিরস্ত্র) মো: আবু ছালেক এর নেতৃত্বে একটি বিশেষ টিম ২৭ এপ্রিল, ২০২২খ্রি: তারিখ ০৫.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, আখাউড়া থানাধীন ০৪নং আখাউড়া উত্তর ইউপি এলাকায় মাদক বিরোধী অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর সাকিনের রেললাইনের পূর্ব পাশ হইতে ০৭ কেজি গাঁজা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সোলেমান মিয়া (৩৭), পিতা- ইব্রাহিম মিয়া, সাং- রাজাপুর মধ্যপাড়া, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করা হয় গ্রেফতার করাকালীন সময়ে মো: দুলাল মিয়া (৫৫), পিতা- মৃত ময়দর আলী, সাং- রাজাপুর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া পালিয়ে যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সোলেমান মিয়া (৩৭) এর দেওয়া তথ্য মতে তার মাদক ব্যবসার সহযোগী রাজু খান (৩৬), পিতা- মিরজান খান, সাং- করোয়াতুলী (আজমপুর বাজারের পশ্চিম পাশের বাড়ি), থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া কে গ্রেফতার করা হয়। উক্ত ০১নং আসামী সোলেমান মিয়ার বিরুদ্ধে ১৪টি মাদক মামলা, ০২নং আসামী রাজু খানের বিরুদ্ধে ০১টি মাদক মামলা এবং পালিয়ে যাওয়া সহযোগী মো: দুলাল মিয়ার বিরুদ্ধে পূর্বের ০৮টি মাদক মামলা বিচারাধীন আছে।
উক্ত উদ্ধারের ঘটনায় ০১। সোলেমান মিয়া (৩৭), ০২। রাজু খান (৩৬) ও পলাতক আসামী ০৩। মো: দুলাল মিয়া (৫৫) এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে অদ্যই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!