
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া র্যাবের অভিযানে ৯৯ লিটার চোলাইমদসহ মাদক ব্যবসায়ী শ্রী অন্তর হরিজন কে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৭ই এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার সদর থানার সাতমাথা সংলগ্ন বগুড়া সরকারি কলেজ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে, মাদক ব্যবসায়ী শ্রী অন্তর হরিজন কে ৯৯ লিটার চোলাইমদ-সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী বগুড়া জেলার সদর থানার চকসুত্রাপুর এলাকার শ্রী কানাইলাল হরিজন এর ছেলে।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব-১২ কোম্পানী কমান্ডার মোঃ সোহরাব হোসেন বলেন, র্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান