
মোঃ ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়। গতকাল বুধবার বিকেলে সদর উপজেলার ভুল্লি এলাকার তিয়াস তিমু ফিলিং ষ্টেশন সংলগ্ন মাঠে এ বিতরণ অনুষ্ঠিত হয়। ভুল্লী প্রতিবন্ধী উন্নয়ন সংঘের আয়োজনে সংগঠনের প্রতিবন্ধী ২৪ জন সদস্যের মাঝে ঈদ উপহার হিসেবে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা রওশনুল হক তুষার, অতিথি আউলিয়াপুর ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম নজরুল, বালিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি সুবোধ চন্দ্র সেন, বালিয়া ইউপি চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টু চৌধুরী, বড়গাঁও ইউপি চেয়ারম্যান ফয়জুর রহমান মাষ্টার, দেবীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন আলাল, স্থানীয় ইউপি সদস্য মালা বেগম, জিন্নাতুন নেসা, ভুল্লী প্রতিবন্ধী উন্নয়ন সংঘের সভাপতি আসিফ কামাল, সাধারণ সম্পাদক সম্ভু বর্মন প্রমুখ। এ সময় সংগঠনের ২৪ জন প্রতিবন্ধী সদস্যের মাঝে ঈদ উপহার সামগ্রী ও বস্ত্র তুলে দেন অতিথিরা।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল