হোম » সারাদেশ » মির্জাগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মির্জাগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

এস কে মিন্টু,মির্জাগঞ্জ,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর মির্জগঞ্জে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো.আবু বকর সিদ্দিকী। উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস এর সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন মৃধা,উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মো.আরাফাত হোসেন,দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন খান,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো.মনিরুল ইসলামি,সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলাম জোমাদ্দার,বিভিন্ন মিডিয়ার সাংবাদিকসহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীরা। উপজেলার ৬ টি ইউনিয়নে ২ হাজার ৮ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও বিভিন্ন সবজির বীজ বিতরণ করা হয়। রবি মৌসুমে কৃষি পূর্নবাসনের সহায়তায় সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধিসহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!