প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২২, ১০:৩৮ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

হুমায়ুন কবির সুমন., সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সদরের বড় বাজার এলাকায় ৬টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৪ এপ্রিল) বেলা ১ টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের, সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি সিরাজগঞ্জ এক্সপ্রেসকে জরিমানা বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবুল সু স্টোর কে মুল্য ট্যাগ না রাখায় ২ হাজার, এনরিচ শো-রুমে পারফিউমে মেয়াদ না থাকায় ২ হাজার জরিমানা, মুক্তা স্টোরকে আমদানিকারকের স্টিকার না থাকায় ২ হাজার জরিমানা, হাজি বিরিয়ানি কে বোরহানি সঠিকভাবে সংরক্ষণ না করায় ২ হাজার টাকা জরিমানা এবং পচা খেজুর বিক্রির জন্য তাছির ও পরিতোষকে যথাক্রমে ২ ও ৩ হাজার টাকা সর্বমোট ৬টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.