
এস কে মিন্টু মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাজারের বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা করেছে। রবিবার ( ২৪ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় মির্জাগঞ্জ থানা পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।সোনিয়া সু স্টোর্স,সততা ভাণ্ডার,মেসার্স হাওলাদার সু স্টোর্স,লিয়া সু স্টোর,দোয়েল কসমেটিকস এণ্ড গার্মেন্টসসহ বেশকটি দোকান থেকে বিভিন্ন অংকে মোট ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ন্যায্যমূল্যের চেয়ে বেশি দামে পণ্যসামগ্রী বিক্রি,রাস্তার উপর দোকানের মালামাল অবৈধভাবে সাজিয়ে রাখা সহ বিভিন্ন অপরাধে এসব দোকানে জরিমানা করা হয়।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা