
এস আর নিরব, যশোর জেলা প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রবিবার (২৪ এপ্রিল) ভোর রাতে বেনাপোল পোর্ট থানার ৪নং ঘিবা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট ৪নং ঘিবা গ্রামের জিন্নাত আলীর ছেলে মহিদুল ইসলাম (৩০) ও একই এলাকা মৃতঃ নইম উদ্দিনের ছেলে জামাল হোসেন (৪২)।
ডিবি পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, ডিবি যশোরের এসআই আমিরুল ইসলাম সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম বেনাপোল থানার ৪নং ঘিবা গ্রামস্থ জনৈক কবির হোসেনের বসত বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর হইতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ তাদের আটক করা হয়।
উদ্ধারকৃত মালামালের মূল্য ৩০ হাজার টাকা বলে জানায় ডিবি পুলিশ। এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্তে বেনাপোল থানায় এজাহার দায়ের হয়েছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা