
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: মামলার বাদীর এজাহার দায়ের করেন যে, গত ইং-১৯ ফেব্রুয়ারি বিকাল অনুমান সাড়ে ৫টার সময় তাহার ব্যবহৃত একটি কালো লাল রংয়ের ১৫০ সিসি Pulser মোটর সাইকেল, যাহার চেচিস নং-PsuAllcy8MTC98430, ইঞ্জিন-DHXCML35081; বগুড়া সদর থানার কাজীখানা মোড়ের দক্ষিনে জামতলা মাঠ সংলগ্ন তাহার শ্বশুর মোঃ মুরাদুজ্জামান খান মুরাদ এর বাসার সামনে রাখিয়া বাসার ভিতরে প্রবেশ করেন এরপর অনুমান ৭.৪৫ ঘটির দিকে বাদী তাহার শ্বশুর বাসার ভিতর হইতে বাহির হইয়া দেখিতে পান যে তাহার ব্যবহৃত মোটর সাইকেলটি নাই।
পরবর্তীতে বাদী উক্ত বিষয়ে সদর থানায় একটি এজাহার দায়ের করলে তাৎক্ষণিক বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধায়নে ডিবি, বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে একটি টিম বগুড়া জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বাদীর এজাহারে উল্লেখিত মোটর সাইকেলটি উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের ২ জন সক্রিয় সদস্য যাহার মধ্যে ১জন আইনের সহিত সংঘাতে জড়িত শিশুকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হলেন গাবতলী উপজেলার বাঙ্গাবাড়ী গ্রামের শাহীন মন্ডল এর ছেলে মোঃ শাকিল মিয়া (২২), ও আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল