প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২২, ১১:৪১ অপরাহ্ণ
ঝাউগড়া ইউনিয়ন আ’লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত
![]()
রবিউল হাসান লায়ন: পবিত্র রমজান উপলক্ষে জামালপুরের মেলান্দহ উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগ, ১০নং ঝাউগড়া ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বঙ্গবন্ধু সরকারি কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল ইসলাম রুশো এর সভাপতিত্বে ইফতারের আগমুহূর্তে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আফসারীর সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, স্থানীয় ইউপি চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম হেনা।
ইফতার মাহফিলে জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.