প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৩:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২২, ৪:০১ অপরাহ্ণ
সিরাজগঞ্জে বাটা শো-রুমসহ দুটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : অতিরিক্ত মূল্যে জুতো বিক্রির দায়ে সিরাজগঞ্জের বাটা শো-রুমসহ দুটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে সিরাজগঞ্জ পৌর এলাকার বড় বাজারে এ অভিযান চালানো হয়।
মাহমুদ হাসান রনি জানান, বৃহস্পতিবার দুপুরে শহরের বড় বাজার এলাকায় বাটার শো-রুমে অভিযান চালানো হয়। এ সময় ১৪৯৯ টাকার জুতা ১৭৯৯ ও ১৩৯৯ টাকার স্যান্ডেল ১৪৯৯ টাকা বিক্রি করায় ওই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর একই বাজারে প্রাণ ব্যান্ডের নকল আইসক্রিম বিক্রির দায়ে এক দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.