হোম » সারাদেশ » বগুড়া ধুনটে ষষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

বগুড়া ধুনটে ষষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনট কালের পাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে বাস গাড়ির চালক রিপন মিয়ার বিরুদ্ধে। বাস চালক হলেন উপজেলার কালের পাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রামের কাশেম মতার ছেলে মোঃ রিপন মিয়া (৩২)।

স্কুল ছাত্রীর বাবা সংবাদকর্মীদের বলেন, গত (১৬ই এপ্রিল) শনিবার আমি ও আমার স্ত্রী বাড়িতে না থাকায় ঐদিন রাতে ৮টার আমার স্কুল ছাত্রী মেয়ে বাড়িতে একা পেয়ে   রিপন মিয়া এই সুযোগে তার হাতে দুই  হাজার টাকা দিয়ে কুপ্রস্তাব দেয় আমার মেয়েকে। তখন তার কুপ্রস্তাবে আমার মেয়ে রাজি না হলে তার হাত ধরে টানাটানি করে রিপন মিয়া । তখন রিপন মিয়া কে ধাক্কা মেরে আমার মেয়ে ওখান থেকে দৌড়ে অন্য ঘরে চলে যায় এবং চিক্কার মারে আমার বউয়ের বড় ভাইয়ের স্ত্রী কাছে গিয়ে  বিস্তারিত খুলে বলেন।

আমার মেয়ের বিষয়টি আমার বউয়ের বড় ভাইয়ের স্ত্রী আমাকে মোবাইল ফোনের মাধ্যমে  জানালে আমি ও আমার স্ত্রী গত রোববার সকালে গ্রামের বাড়িতে এসে পুরো বিস্তারিত ঘটনা মেয়ের কাছ থেকে শুনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সঙ্গে পরামর্শ করি, তখন তাহারা  আমাকে আইনের আশ্রয় নিতে বলে। আমি তাদের পরামর্শ অনুযায়ী গত ১৯ই এপ্রিল মঙ্গলবার রাতে ধুনট থানায় রিপন মিয়াকে আসামী করে একটি অভিযোগ দায়ের করি।

ধুনট থানার উপ পরিদর্শক এসআই মঞ্জুরুল মোর্শেদ জানান, স্কুল ছাত্রীর বাবা রিপন মিয়াকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে স্কুলছাত্রী বাবা, তার অভিযোগ টি সরোজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!