প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৯:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২২, ১:০৩ পূর্বাহ্ণ
দাগনভূঞা মকবুল আহমেদ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীকে হিজাব পড়তে নিষেধ করায় শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

দাগনভূঞা উপজেলা প্রতিনিধি: দাগনভূঞা দক্ষিন নেয়াজপুর মকবুল আহমেদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে গত তিনদিন যাবত হিজাব পরতে নিষিদ্ধ করেন স্কুলের সহকারি শিক্ষক পরিমল চন্দ্র ভৌমিক। এর প্রতিবাদে উক্ত স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদে অংশ নেয় মঙ্গলবার দুপুরে (২০ ই এপ্রিল) স্থানীয় বেকের বাজার সড়কের পাশে। তারা সহকারি শিক্ষকের বহিঃস্কারের দাবি জানায়। শিক্ষার্থীরা সহাসড়ক অবরোধ করে রাখে এতে সাময়িক ভাবে ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক পরিমল চন্দ্র ভৌমিকের সাথে যোগাযোগ করতে ছাইলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
মকবুল আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হলে ব্যাবস্থা অবশ্যই নেওয়া হবে। আর এই বিষয়ে দাগনভূঞা মাধ্যমিক শিক্ষা অফিস ব্যাবস্থা গ্রহণ করবেন। দাগনভূঞা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুল হক জানান,বোরকা পরতে নিষেধ করা দাগনভূঞার দক্ষিণ নেয়াজপুর মকবুল আহমেদ উচ্চ বিদ্যালয়ের অভিযুক্ত শিক্ষক পরিমলের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হয় তাই তাকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.