
আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ ঢাকা কলেজের শিক্ষার্থী এবং পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (হাবিপ্রবিসাস)। একইসাথে তাঁরা হামলাকারীদের গ্রেফতার করার দাবি জানান।
বুধবার (২০ এপ্রিল) হাবিপ্রবি সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক যোবায়ের ইবনে আলী স্বাক্ষরিত এক যৌথ বিজ্ঞপ্তিতে সভাপতি মোঃ মিরাজুল আল মিশকাত ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।।
নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে যা ঘটেছে তা অত্যান্ত দুঃখজনক। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনকালে যারা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে তাঁরা যারা-ই হোক না কেন তারা সন্ত্রাসী। অতীতে বিভিন্ন সময়ে এভাবে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়েছে।
নেতৃবৃন্দ আরো বলেন, এ ধরনের অপকর্মকে যেকোনো মূল্যে প্রতিহত করতে হবে। অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান