
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে পাচারের সময় নগদ ৮ লাখ ১৫ হাজার টাকা ও সাড়ে ১৭ কেজি রুপাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে শহরের চৌরাস্তায় রুপা এন্টারপ্রাইজের একটি নৈশ কোচ থেকে তাকে আটক করা হয়। আটককৃত মিজানুর রহমান (৩৩) বাড়ি মানিকগঞ্জ জেলার সাংড়াইল থানার গোবিন্দন গ্রামে।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা একটি নৈশ কোচে ঠাকুরগাঁও হয়ে রুপা ঢাকায় পাচার হচ্ছে। পরে পুলিশের একটি দল শহরের চৌরাস্তায় সামনে চেকপোস্ট বসায়। এ সময় মিজানুরের ব্যাগ থেকে কাপড়ের ব্যাগ থেকে সাড়ে ১৭ কেজি রুপা ও নগদ ৮ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২