
এম আই হোসেন পোরশাঃ পোরশা উপজেলার গাংগুরিয়া ইউনিয়নের মোঃ আবদুল বারিকের প্রায় ৭০ হাজার টাকার খড় রাতের অন্ধকারে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল ১৭এপ্রিল২০২২রাত১১:৩০ উপজেলার ইউনিয়নের তাতিপাড়া গ্রামের কৃষক মোঃ আব্দুল বারিকের বাড়ির পাশে খলিয়ানে অবস্থিত ১০ থেকে ১৫ কাহন কাড়িখড় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বর্তমান বাজার মূল্য যার মূল্য ৭০ থেকে ৭৫ হাজার টাকা।
সারাদিন রোজা থাকার পরে ইফতার সেরে তারাবি নামাজ পড়ে এসে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েন আব্দুল বারিক। তার পাশের বাড়ির মোঃ আইয়ুব আলী তরমুজের ক্ষেত পাহারা থেকে ফিরে ঘুমাতে যাচ্ছিলে এমতাবস্থায় তার জানালায় কে বা কাহারা টর্চলাইট মারেন আলো তার ঘরের মধ্যে প্রবেশ করলে কে কে বলে চিৎকার করতে করতে বাইরে যান। এবং দেখেন দরজার কাছে ঘরের পালায় আগুন জ্বলছে। চিৎকার করতে থাকলে বাড়িওয়ালা সহ গ্রামবাসী ছুটে এসে আগুন নেভায়। পরক্ষণে দেখা যায় খড়ের পালার প্রায় অর্ধেক পুড়িয়ে শেষ।
আবদুল বারিকের ছেলে মোর্শেদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন পূর্ব শত্রুতার জের ধরে তার প্রতিপক্ষ এ কাজ করেছেন বলে তাদের অনুমান। পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পাওয়া গেছে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ