
মানুষেরা চরম ভোগান্তিতে পরবে। সেই সঙ্গে ভয়াবহ যানজটের কবলে পরবে যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
মহাসড়ক উন্নতিকরণের ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আখতার জয়েন্ট ভেষ্ণারের ব্যবস্থাপক মো. এখলাছ উদ্দিন জানান, ঈদের ছুটির আগেই নলকার নতুন সেতুর এক লেন খুলে দেওয়া হবে। সেই সাথে মহাসড়কের বিভিন্ন স্থানের খানাখন্দগুলো সংস্কারের কাজ শুরু করেছি যা ঈদ যাত্রার আগেই সম্পন্ন হবে। আশা করছি ঈদে মহাসড়কে ঘর-মুখো মানুষেরা এই মহাসড়কে কোনো ভোগান্তিতে পরবে না। সিরাজগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম বলেন, ঈদের আগেই নলকার নতুন সেতুর একলেন খুলে দেওয়া হবে। শুধু তাই নয় মহাসড়কের যেখানে খানাখন্দ রয়েছে সেই স্থানগুলোতে ইট, পাথর ও বিটুমিন দিয়ে সমতল করে
মহাসড়কের সব লেন খুলে দেওয়া হবে। আশা করি এবারের ঈদে সিরাজগঞ্জের মহাসড়কের কোথাও কোনো লেন বন্ধ থাকবেনা।
সিরাজগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর (টি.আই) মো. সালেকুজ্জামান খান সালেক বলেন, এবারের ঈদে মহাসড়ক যানজট মুক্ত রাখতে জেলা ট্রাফিক বিভাগের অন্তত শতাধিক ট্রাফিক সদস্য কাজ করবেন। যানজট নিরসনে ২০ রজমানের পর থেকে মহাসড়কে কাজ করবে পুলিশের ট্রাফিক বিভাগ। আমরা মহাসড়ক যানজট মুক্ত রাখার পাশাপাশি সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবো। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বলেন, ঈদ যাত্রায় ঘর-মুখো মানুষের ভোগান্তি কমাতে ঈদের এক সপ্তাহ আগে থেকে এই মহাসড়কে দায়িত্ব পালন করতে ইতিমধ্যেই ৫০ জন পুলিশ সদস্য প্রস্তুত করা হয়েছে। এছাড়াও আরও ২৫০ জন পুলিশ সদস্য চেয়ে আবেদন করা হয়েছে। মহাসড়কে ৩ চাকার যানবাহন চলাচলের বিষয়ে তিনি বলেন, আমরা প্রতিনিয়তই প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছি। এছাড়াও ঈদকে সামনে রেখে এবিষয়ে আরও কঠোর হবো।
হাইওয়ে পুলিশ বগুড়ার পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন বলেন, ঈদ যাত্রায় আমরা বিশেষ করে নলকা সেতুটির কথা ভাবছি। ইতিমধ্যেই কয়েকবার ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছি। ঈদের এক সপ্তাহ আগ পর্যন্ত আমরা সেখানকার অবস্থা ও কাজের সার্বিক দিক পর্যাবেক্ষণ করে ব্যবস্থা নিবো। এছাড়াও মহাসড়কে ভোগান্তি কমাতে চাহিদা অনুযায়ী ফোর্স দেওয়ার চেষ্টা করবো।
সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম বলেন, মহাসড়কে ২১ রমজান থেকেই জেলা পুলিশ কাজ শুরু করবে। যা চলবে ঈদের পঞ্চম দিন পর্যন্ত। তিন শিফটে কাজ করবে ৮ ঘন্টা করে এবং ২৪ ঘন্টাই ৪শ থেকে সাড়ে ৪শ পুলিশ সদস্য। এর পাশাপাশি মহাসড়কে কোনো দূর্ঘটনা ঘটলে দ্রুত গতিতে সেগুলো সরিয়ে নিয়ে যানবাহন চলাচল করতে আলাদা টিম কাজ করবে। ঈদ যাত্রায় মহাসড়কে ২৪ ঘন্টাই মোবাইল টিমের সদস্যরা কাজ করে যাবে।
তিনি আরো বলেন, ২০ রমজানের মধ্যে মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ সংস্কার ও নলকার নতুন সেতুর এক লেন খুলে দেওয়া হবে এবং যানজট নিয়ন্ত্রণে পুলিশকে চরম পরিশ্রম করতে নির্দেশ্য দেওয়া হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল