প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২২, ১১:৪১ অপরাহ্ণ
টাঙ্গাইলে ইশা ছাত্র আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধিঃ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল সদর থানা শাখার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৭ এপ্রিল)সন্ধ্যায় টাঙ্গাইল শহরের মক্কা টাওয়ারের তৃতীয় তলায় আইএবি মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল সদর থানা শাখার সভাপতি মাহিম আহমাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যু্ব আন্দোলন এর কেন্দ্রীয় উপ সম্পাদক মুফতী মুহাম্মদ আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ফয়সাল আহমাদ।
এছাড়া বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সাবেক সভাপতি এস এম কামরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার সহ সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম মামুন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ শহিদুল ইসলাম, জেলা সাবেক প্রশিক্ষণ সম্পাদক, মুহাম্মদ জিহাদুল ইসলাম প্রমুখ।
এসময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদশ টাঙ্গাইল সদর থানা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.