প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৮:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২২, ৫:১৭ অপরাহ্ণ
লালমনিরহাটে পুলিশের হেফাজতে মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠণ

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে পুলিশের হেফাজতে মৃত্যু রবিউল ইসলামের ঘটনায় লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠণ করা হয়। এতে অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমানকে প্রধান করে ৩সদস্যের করা কমিটিকে ৭দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) রাতে গণমাধ্যমকে লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা তদন্ত কমিটি গঠণের কথা জানান। উল্লেখ্য যে, মৃত্যু রবিউলের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো মামলা হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে জুয়া খেলা ও অপমৃত্যুর ২টি মামলা করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.