প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২২, ৪:০১ অপরাহ্ণ
বগুড়ার শিবগঞ্জে সরকারদলীয় নেতাকে হত্যার হুমকি দিলো বালু উত্তোলনলকারীরা

এম, এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে বালু উত্তোলন করতে বাঁধা দেওয়ায় এক আওয়ামীলীগ নেতাকে হত্যার হুমকি অভিযোগ উঠেছে বালু উত্তোলনলকারীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ১৫ এপ্রিল শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হুদাবালা সরকার পাড়া গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও গুজিয়া ঈদগাঁ মাঠে সাধারণ সম্পাদক আবু জাফর সহ ঈদগাহ মাঠের কমিটির সদস্যরা হুদাবালা সরকারপাড়া গ্রামের কছিমদ্দিন এর ছেলে নজরুল ইসলাম (৩৮) ও তার ভাই জহুরুল ইসলাম কে তাদের বাড়ির পাশ থেকে বালু উত্তোলন করতে নিষেধ করলে, প্রতিপক্ষরা আবু জাফরকে মারপিটসহ খুন জখমের ভয়-ভীতি ও হুমকি ধামকি প্রদান করে।
এব্যাপারে আবু জাফর এর সাথে কথা বললে তিনি বলেন, ঈদগাহ মাঠের কাজে করার সময় বাঁশের প্রয়োজন হওয়ায় প্রতিপক্ষদের বাড়িতে গিয়ে রাজমিস্ত্রী বাঁশ চাওয়ায় প্রতিপক্ষ আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে। পরবর্তীতে আমিসহ ঈদ গাহ মাঠের কমিটির লোকজন প্রতিপক্ষদেরকে বালু উত্তোলন করতে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে মারপিট সহ খুন জখমের ভয়-ভীতি প্রদান করে।
বিষয়টি নিয়ে প্রতিপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস বলেন, এবিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.