
আবু জাহের, শেরপুরে (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় শিমুলের তুলা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হাফিজুর ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত হাফিজুল ইসলাম উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের পদিমহাসরা গ্রামের মৃত খোরশেদ তরফদার এর ছেলে। শনিবার (১৬ এপ্রিল) সকাল ৮টার তিবে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগামধ্যপাড়া এলাকায ঘটনাটি ঘটে।
জানা গেছে, নিহত হাফিজুর ঘোগা মধ্যপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক ও জাহাঙ্গীরের সাথে চুক্তিবদ্ধ হয়ে সকাল সাতটায় শিমুলের তুলা পাড়েতে গাছে ওঠে। তুলা পাড়ার এক পর্যায়ে গাছ থেকে একটি শিমুলের ডাল ভেঙ্গে বিদ্যুতের তারে গিড়ে পড়ে। হাফিজুর বিদ্যুতের তার থেকে ডালটি নিচে ফেলে দেয়ার চেষ্টা করলে সাথে সাথে বিদ্যুতের তারে জড়িয়ে যায়।
পরে স্থানীয় লোকজন হাফিজুরকে বিদ্যুতের তারে ঝুলতে দেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কে খবর দেয়। সকাল সাড়ে আটটায় ফায়ার সার্ভিসের কর্মীরা হাফিজুরের লাশ উদ্ধার করে। শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর নাদির হোসেন জানান, খবর পাওয়ার পরপরই আমাদের কর্মীরা ঘটনাস্থল থেকে হাফিজুরের লাশ উদ্ধার করে। লাশটি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল