
খুলনা প্রতিনিধি: খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, অতিসত্বর বাংলাদেশ বিশ্বের বুকে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে দুর্বার গতিতে কিন্তু একটি মহল বাংলাদেশের উন্নতি চায় না বিধায় তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হলে আগামী সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে নির্বাচিত করতে হবে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রূপসা প্রেসক্লাব আয়োজিত মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় এমপি সালাম মূর্শেদী এসব কথা বলেন।
তিনি বলেন, সকল ভেদাভেদ ভুলে দল-মত নির্বিশেষে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে বিশ্বের বুকে স্থান করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাজ্জাদ হোসেন জেলা আওয়ামী লীগ সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ জুবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ, ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান, রূপসা উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি রবিউল ইসলাম পলাশ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ বি এম কামরুজ্জামান, এমপির প্রধান সমন্বায়ক নোমান ওসমানী রিচি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব ও চঞ্চল মিত্র। স্বাগত বক্তৃতা করেন রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবলু।
শুভেচ্ছা বক্তৃতা করেন সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু। বক্তৃতা করেন বিশিষ্ট ব্যবসায়ী বাবলু কুমার, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল গফুর খান, জেলা যুবলীগের সদস্য নাসির হোসেন সজল, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম ফকির, সমাজসেবক আবু হারুন-অর-রশিদ, শিক্ষক আব্দুল্লাহেল বাকী, হায়দার আলী, রূপসা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, আওয়ামী লীগ নেতা নাজির হোসেন, মামুন শেখ, আলমগীর হোসেন, প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন শ্রাবণ, কর্ণপুর যুব সংঘের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আশরাফ আলী রাজ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আশিকুজ্জামান তানভীর, সাবেক ছাত্রনেতা মোল্লা কামরুল ইসলাম, সালাম মুর্শেদী সেবা সংঘের টিম লিডার শামছুল আলম বাবু, তরিকুল ইসলাম, রূপসা প্রেসক্লাবের সহ-সভাপতি খান মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ভোলানাথ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক আল মাহমুদ প্রিন্স সাংগঠনিক সম্পাদক খানব্দুল জব্বার শিবলী, সাংবাদিক গোলাম মোস্তফা, রাজু আহমেদ খান শহীদ, এমডি অলিদ শেখ, হামিদুল হক, এম এ আজিম, আব্দুল কাদের, তৌহিদুল ইসলাম কচি, চিত্ত রঞ্জন সেন, মোস্তাফিজুর রহমান মোস্তাক, বেনজির হোসেন, চন্দন ভট্টাচার্য, শাহারিয়ার হোসেন মানিক, রেজাউল ইসলাম তুরান প্রমূখ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ