
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনট নিজ নাটাবাড়ি গ্রামে ১০,শত মাটির বাঁশ বাগানের বাঁশ কেটে প্রায় ৫০,হাজার টাকা ক্ষতি করে জায়গা দখলের চেষ্টার করার অভিযোগ পাওয়া গিয়েছে। সরজমিনে গিয়ে জানা যায়,উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের নিজ নাটাবাড়ি গ্রামের মৃতঃ ভোলা মন্ডলের ছেলে বাবু মন্ডল বিগত ৭ বছর আগে প্রতিবেশী মৃতঃ নিজাম উদ্দিন সরকারের ছেলে মোঃ মনিরুল ইসলাম সরকারের কাছ থেকে ১০শত জায়গার বাঁশ ঝার ক্রয় করে নিয়ে ভোগ দখল করে আসছেন বাবু মন্ডল ।
বাবু মণ্ডল সংবাদকর্মীদের জানান,আমি সাংসারিক অনটনের কারণে দীর্ঘদিন যাবৎ ঢাকায় গিয়ে একটি শিল্প কারখানায় চাকরি করে জীবন যাপন করে আসছি। আমি ঢাকা থাকার সুযোগে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার মাজবারি ইউনিয়নের হাটগাছা চর গ্রামের মোঃ আয়নাল হক ও তাহার ছেলে মোঃ আবু ছাইদ, মোঃ রাছেল,প্রতিবেশী মানিক পটল পৃবপাড়া গ্রামের মোঃ টুনু এর ছেলে মোঃ শহিদুল ইসলাম, নিজ নাটাবাড়ি গ্রামের মৃতঃ দরবেশ শেখ এর ছেলে মোঃ কাদের শেখ ও তাহার ছেলে মোঃ ফারুক শেখ,গত বৃহস্পতিবার (১৪ই এপ্রিল) সকাল ৯ টার তারা দলবদ্ধ ভাবে আমার জমিতে অনধিকার ভাবে প্রবেশ করে প্রায় ৫০,হাজার টাকার আমার বাগানে বাঁশ কর্তৃন করে তাহারা নিয়ে যায়। আমার বাগানে বাঁশ ঝাড় কর্তৃন করার সংবাদ পেয়ে আমি বাড়ি এসে তাদেরকে বাঁশ কর্তৃন করার কথা বললে তাহারা আমায় অগত্যা ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন হুমকি প্রদান করেন। প্রতিপক্ষের সঙ্গে যোগাযোগ করে না পাওয়ায়,তাদের কোন মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
রিপোর্ট লেখা পর্যন্ত থানায় ও কোর্টে কোন মামলা দায়ের হয়নি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ক্ষতিগ্রস্ত বাবুল মন্ডল।