
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় ১৪৯লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী শ্রী: সনি বাসফোড়(২৬) নামের এক কারবারিকে আটক করেছে বগুড়া রেব ব্যাটালিয়ন বগুড়া-১২ ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার (১৪ই এপ্রিল) সকাল ৭টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা কালি মন্দির এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেছে। সে চকসূত্রাপুর চামড়াগুদামের রঞ্জু বাসফোড় এর ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের একটি টিম মাদক বিরোধী অভিযান চালিয়ে জলেশ্বরীতলা কালী মন্দির এলাকায় তাদেরকে গ্রেফতার করেন। এসময় ১৪৯ লিটার চোলাইমদ এবং মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার স্পেশাল কোম্পানীর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান