
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, বিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীর এর নেতৃত্বে দর্শনা থানার চৌকস অফিসার ফোর্স এসআই(নিঃ) মোঃ হারুন উর রশিদ পিপিএম, এএসআই(নিঃ) মোঃ আবু বক্কর সিদ্দীক, সঙ্গীয় ফোর্সসহ মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন সুলতানপুর পশ্চিম পাড়া গ্রামস্থ ঝাজাডাঙ্গার শাহাদত আলীর ছেলে কলম হোসেন, এর মেহগনি বাগানের মধ্যে হতে ১৩/০৪/২০২২ খ্রিঃ ০৮:৩৪ ঘটিকার সময় মাদকদ্রব্য ৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন এবং জব্দ তালিকা মূলে উদ্ধারকৃত মালামাল জব্দ করেন এবং জব্দ তালিকায় উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন। তার বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক