
সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি: মারধরের ঘটনায় নিরাপত্তা ও সুষ্ঠু বিচার চেয়ে প্রক্টর বরাবর লিখিত আবেদন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের ১৪ তম আর্বতনের শিক্ষার্থী আবদুল্লাহ আল কাউসার (আপন)। প্রক্টর অফিসের তথ্যসূত্রে জানা যায, মঙ্গলবার (১২ ই এপ্রিল) দুপুর ১১ টায় এ আবেদনপত্র দাখিল করেন।
১২ এপ্রিল দেওয়া লিখিত অভিযোগপত্রে আবদুল্লাহ আল কাউসার (আপন) বলেন, গত ১১ এপ্রিল আমি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ইফতার শেষে অবস্থান নিলে দত্ত হলের আবাসিক শিক্ষার্থী রবিন এসে সহপাঠীদের জিজ্ঞাসা করে কাউসার কে? তখন আমি সাড়া দিলে দরকারি কিছু কথা আছে বলে গেইটের ভিতরে নিয়ে যায়। তখন সে আমাকে বলে ‘ডিপার্টেমেন্টে তুই নাকি পাকনামি করিস?’ এই বলে আমাকে তার বন্ধু আলভীর ভূইয়া ও শাহিন মিয়া আমাকে মারধর করে এবং পরবর্তীতে সাবধান থাকতে বলে।
লিখিত অভিযোগপত্রে তিনি আরো উল্লেখ করেন, ‘এই ঘটনায় আমি মানুষিক ও শারিরীকভাবে অসুস্থ হয়ে পড়ি এবং অনাকাক্ষিত ঘটনার কারণে নিরাপত্তাহীনতায় ভুগছি। এ প্রসঙ্গে আবদুল্লাহ আল কাউসার বলেন, আমাকে কেনো মারা হলো? কি কারণে মারা হলো? তা জানার জন্য এবং অন্যায়ভাবে আমাকে মারার বিচার চেয়ে আমি লিখিত অভিযোগপত্র দিয়েছি।
লিখিত অভিযোগের বিষয়ে প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, আমরা আজকে প্রক্টিরিয়াল বডি বসেছিলাম। সেখানে অভিযোগকারীকে ডাকা হয়েছিল এবং আমরা তার কথা শুনেছি। সে যাদের নাম বলেছে তাদেরকে আগামী দিন ( যেদিন ক্যাম্পাস খোলা থাকবে ) ডাকব।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ১১ ই এপ্রিল সন্ধ্যায় আইসিটি ও রসায়ন ডিপার্টমেন্টের ১৪ তম আর্বতনের শিক্ষার্থী রবিন ও আলভীর প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল কাউসারকে ‘তুই নাকি ডিপার্টমেন্টে পাকনামি করস’ বলে মারধর করে। মারধরের বিষয়টি তার বন্ধু গালিব কে জানায়। পরবর্তীতে গালিব ১৩ তম আর্বতনের কয়েকজন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে নিয়ে আসে এবং তাদের জিজ্ঞেস করে কেনো তাকে (আবদুল্লাহ আল কাউসার) মারছে। এক পর্যাযে তাদের মধ্যে কথা কাটাকাটি ৷ পরে এ সংবাদ শুনে ঘটনাস্থলে বঙ্গবন্ধু হল ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী এসে হাজির হয়। যা পরবর্তী সময়ে বৃহৎ আকার ধারণ করে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ