
শাহজাহান সিরাজ: গাইবান্ধায় মাদক পাচারের দায়ে সাজু মিয়া (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আমৃত্যুকারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে গাইবান্ধার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি সাজু মিয়া আদালতে উপস্থিত ছিলেন।
এ মামলা থেকে সিরাজুল ইসলাম নামে এক আসামী খালাস পেয়েছেন। আমৃত্যু দন্ডপ্রাপ্ত সাজু মিয়া জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বুজরুক বোয়ালিয়া গ্রামের মৃত আঃ সাত্তার মিয়ার ছেলে। মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৫ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের কুন্দখালাশপুর কালিতলা সড়কে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় চলছে এমন সংবাদ পায় পুলিশ। এমন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালালে পালিয়ে যাওয়ার সময় সাজু মিয়াসহ দুইজনকে আটক করে পুলিশ। এসময় সাজুর দেহে তল্লাশী চালিয়ে ৬০ গ্রাম হেরোইন ও ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে এ ঘটনায় পুলিশ বাদি হয়ে সাজু মিয়াকে প্রধান আসামীসহ দুইজনকে অভিযুক্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মামলা করে পুলিশ। আদেশের বিষয়টি নিশ্চিত করেন রাষ্টপক্ষের আইনজীবি পাবলিক প্রসিকিউটর (পিপি) ফারুক আহম্মেদ প্রিন্স। তিনি জানান, ৬০ গ্রাম হেরোইন পাচারের দায়ে আসামী সাজু মিয়াকে আমৃত্যূ কারাদন্ড এবং ১০৫ পিস ইয়াবা পাচারের দায়ে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জড়িমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান